বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ব্লাক ফাঙ্গাস’ নিয়ে ভয়ের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে আতঙ্ক ছড়ানো ‘ব্লাক ফাঙ্গাস’ বাংলাদেশে শনাক্ত হলেও তা নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধান হয়ে চলার পরামর্শ দেন তিনি।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে করোনা প্রতিরোধে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ কর্মসূচির উদ্বোধনের সময় জাহিদ মালেক এ কথা বলেন।

ফাঙ্গাসবিরোধী ওষুধ তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়েছে জানান মন্ত্রী। এ সময় ভারত থেকে নতুন করে করোনার টিকা আসছে না বলেও জানান জাহিদ মালেক।

সাম্প্রতিক সময়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ‘কালো ছত্রাকের’ সংক্রমণ দেখা দিচ্ছে। বিরল এ সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। অনেক সময় আক্রান্তের প্রাণরক্ষায় অস্ত্রোপচারের মাধ্যমে চোখ বা চোয়ালের হাড় অপসারণ করতে হয়।

গত কয়েক মাসে ভারতে প্রায় নয় হাজারের মতো মানুষের শরীরে ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের একটি বড় অংশের দেহে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে কোভিড থেকে সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে।

ভারতে রোগটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সতর্ক বার্তা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশেও দুইজনের শরীরে রোগটি শনাক্তের কথা জানানো হয়।

গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের দেহে রোগটি শনাক্ত হয়। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ