শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

মালয়েশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টুইন টাওয়ার কাছে দু’টি এলআরটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।

সোমবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির পেরাক টেংগা জেলার পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, মেরামত শেষে খালি থাকা একটি ট্রেন একই ট্র্যাকের বিপরীত দিকে আসা ২১৩ জন যাত্রী বহনকারী অন্য একটি ট্রেনের মুখোমুখি হয়।

দেশটির পরিবহন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওংয়ের জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি রেলওয়ে স্টেশনের কাছে এলআরটি কেলানা জয়া লাইনের দুটি ট্রেনের সংঘর্ষে ২১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওং। যারা হালকা আহত হয়েছেন তাদেরকে দুর্ঘটনাস্থলেই চিকিৎসাসেবা দিতে দেখা গেছে।

তিনি বলেন, আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর এবং অন্য ১৬৬ জন হালকা আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির ফেডারেল ফেডারেল টেরিটরিজ মন্ত্রী আনুয়ার মুসা এক টুইট বার্তায় বলেছেন, যাত্রীবাহী একটি এলআরটির সঙ্গে যাত্রীশূন্য অপর একটি এলআরটির সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। এর ফলে ট্রেনের যাত্রীরা ছিটকে পড়ে যান। যাত্রীবাহী ট্রেনটি আমপাং স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ