বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ইসরায়েলের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের বিভিন্ন মিডিয়া আজ ঘোষণা করেছে ইসরাইলের সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ করা হয়েছে।

ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেল আজকে ঘোষণা করেছে বেন গুরিয়ান বিমানবন্দর থেকে উড়ে আসা ইসরায়েলের ইয়াসরায়েল সংস্থার এয়ারবাস বিমানটিকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হয়নি।

গত বছরের নভেম্বরে সৌদি কর্মকর্তারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমানকে সৌদি আকাশসীমা হয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।

এই পদক্ষেপ ট্রাম্পের জোরাজুরি এবং তার প্রচেষ্টায় আরব দেশসমূহের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গৃহীত হয়েছিল।

ইসরায়েলের এই বিমানগুলি যদি সৌদির আকাশসীমা অতিক্রম করতে না পারে, তাহলে তেল আবিব থেকে দুবাইয়ের বিমানগুলোকে এডেন উপসাগর এবং আরব সাগর পার হতে হবে। আর এই রুট ব্যবহার করলে তেল আবিব ও দুবাইয়ের ব্যবধান কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তা ব্যবহারিক হবে না। কারণ ইসরায়েলি বিমানগুলি এয়ারবাস A৩২০ টাইপের এবং এই বিমানগুলির অপারেটিং সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে এতো পথ অতিক্রম করতে পারবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ