বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘সৌদিগামীদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদিগামীদের সে দেশের সরকারি নিয়ম মতে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

আজ বুধবার (২৬ মে) সাভারের বিমান পোল্ট্রি ফার্ম ও পর্যটন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সৌদি আরবে যেতে যাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে। তাই দেশের শ্রমজীবী মানুষদের যাতে কষ্ট না হয় সে ব্যাপারে আমরা আলোচনা করছি। কম খরচে ও সহজে শ্রমজীবীদের বিদেশ যাওয়ার সুযোগ দিতে কাজ করছি আমরা।

প্রতিমন্ত্রী বলেন, করোনার মন্দা কাটিয়ে উঠতে সরকার পর্যটন ব্যবসাকে আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সঠিকভাবে সরকারি দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া, বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল, পর্যটন কেন্দ্র জয়ের নির্বাহী কর্মকর্তা শাহজাহান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ