বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আম নিয়ে ঢাকা গেল ম্যাংগো স্পেশাল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বছর পর আবারও ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করল আমবাহী ম্যাংগো স্পেশাল ট্রেন।

আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিশেষ এই ট্রেন। প্রথম চালানে ২১৫ মেট্রিক টন আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে ট্রেনটি।

এর আগে মালবাহী ট্রেনটিতে আম উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাংগো স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমের মৌসুম শুরু হওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে উপহার হিসেবে এ ট্রেন দিলাম।

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এসময় যুক্ত হন। পরে ট্রেন সার্ভিসের পতাকা ও বাঁশি বাজিয়ে এ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনকে সাজানো হয় নতুন সাজে।

এসময় রেলস্টেশনে উপস্থিত ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুদ্দিন মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুদরত ই খুদা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ