বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কারী উসমান মানসুরপুরী রহ. এর কবর জিয়ারতে দেওবন্দ গেলেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দেওবন্দ গেলেন তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী। আল্লামা সাইয়্যিদ কারী মুহাম্মদ উসমান মানসুরপুরী রহ. এর মৃত্যুতে শোক জানাতে বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে যান তিনি।

গত সোমবার (২৪ মে) জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশের) সভাপতি আমিরে হিন্দ আল্লামা কারী সাইয়েদ মানসুরপুরী রহ. এর মৃত্যুর পর শোক জানাতে দেওবন্দে যান মাওলানা মুহাম্মদ সাদ। বিষয়টি দেওবন্দের স্থানীয় বাসিন্ধা মুফতি আসাদ কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাওলানা সাদ কান্ধলভী মাকবারায়ে কাসেমী জিয়ারত করেন। দেওবন্দের মাকবারায়ে কাসেমীতেই দাফন করা হয় সদ্য প্রয়াত মাওলানা উসমান মানসুরপুরী রহ. কে।

এদিকে একটি সুত্রে জানা গেছে, এসময় মাওলানা সাদ কান্ধলভী দেওবন্দের সদরুল মুদাররিস আল্লামা আরশাদ মাদানী ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশের) নবনির্বাচিত সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর সাথে সাক্ষাত করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ