বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপন না করতে সতর্ক করলো তালেবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ

তালেবানরা বুধবার আফগানিস্তানের প্রতিবেশীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মাটিতে সামরিক ঘাঁটি পরিচালনার অনুমতি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে, গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে যে, তারা এই ধরনের ‘ঐতিহাসিক ভুল’ কখনোই বরদাশত করবেনা।

ওয়াশিংটন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সাক্ষাৎকারে পেন্টাগন তালেবানদের বিরুদ্ধে নতুন ঘাঁটি হিসেবে পাকিস্তানের মাটিকে ব্যবহারের বিষয়ে আলোচনা করছে বলে খবর ছড়ায়।

তারই পরিপ্রেক্ষিতে তালেবান এক বিবৃতিতে বলেছে, আমরা প্রতিবেশী দেশগুলোকে নিজেদের মাটি মার্কিন সেনাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানাই। যদি আবার এ জাতীয় পদক্ষেপ নেওয়া হয় তবে এটি একটি ন্যাক্কারজনক, ঐতিহাসিক ভুল এবং লাঞ্ছনা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এই জাতীয় জঘন্য ও উস্কানিমূলক কাজের ক্ষেত্রে চুপ করে থাকবো না।

২০০০ সালের গোড়ার দিকে তালেবানদের উত্থানের সময় আফগানিস্তানের বেশিরভাগ প্রতিবেশী মার্কিন সেনাদেরকে নিজেদের বিমান ঘাঁটিগুলির সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকান সেনাদের আফগানিস্তান ছেড়ে চলে আসার ঘোষণা দেয়ার পর থেকেই আফগানিস্তান জুড়ে তালেবানদের বিজয় ধারা অব্যাহত রয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ