বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক গাজা যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবেলায় সিউল আজ বৃহস্পতিবার দেড় কোটি ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, এই অর্থ সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। গত ১০ মে থেকে ২১ মে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই হাজার আহত হন। নিহতদের মধ্যে ৬৬ জন শিশু এবং ৩৯ জন নারী রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার ফিলিস্তিনিদের সহায়তায় জাতিসংঘ ত্রাণ ফান্ডে ১০ লাখ ডলার এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ৫ লাখ ডলার দেওয়ার পরিকল্পনা করেছে।

ওই বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, এই অর্থ মানবিক সংকট কাটিয়ে উঠতে ফিলিস্তিনিদের সহায়তা করবে। ফিলিস্তিনে মানবিক সংকট নিরসনের উদ্যোগকে আরো জোরদার করতে সিউল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে বলেও উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ