মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বৃদ্ধির আদেশ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে এ বিবৃতি দেয় তারা।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’। তেমনি শিক্ষার্থীদের স্থানই ক্যাম্পাস। সেই ক্যাম্পাস যদি ফাঁকা পড়ে থাকে, জাতির মেরুদণ্ডই যদি ঝিমিয়ে পড়ে, হতাশায় ভুগে, তাহলে এই জাতির কি হবে!

তারা বলেন, ২৪ মে সারাদেশে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। অথচ কোনো ফলাফল পায়নি। আমরা সবচেয়ে বেশি হতাশ হয়েছি আজকে যখন মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন, ১৩ জুন থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। আমরা একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে, স্কুল কলেজের শিক্ষার্থীদের করোনা সম্পর্কে সচেতনতা বেশি নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সচেতনতা বেশি?

প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজের বিষয় উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোদমে চলছে, মেডিক্যালের শিক্ষার্থীদের হল খোলা এবং তাদের টার্ম পরীক্ষাও নেওয়া হচ্ছে, তাহলে আমাদেরই কেন বন্ধ থাকবে?’ এটা এক ধরনের বৈষম্য বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সর্বোচ্চ বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে হলেও বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে খুলে দেওয়া হোক।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ