বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সেনাবাহিনীর ওষুধ কোম্পানি ‘আর্মি ফার্মা’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘আর্মি ফার্মা লিমিটেড’। এটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) সহযোগী প্রতিষ্ঠান।

শুক্রবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৭ মে) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে আর্মি ফার্মা লিমিটেডের শুভ উদ্বোধন করেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান অ্যালোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণের কাজ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে সম্পাদিত হচ্ছে।

আইএসপিআর জানায়, শত বিঘা জমির উপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই উৎপাদন প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, অয়েন্টমেন্ট, এন্টিবায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি - ক্যানসার, হারবাল ও অ্যাগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে।

এছাড়া মেডিক্যাল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রডাক্ট ডেভেলপমেন্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সেনাপ্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করেন। প্রকল্প উদ্বোধনী বক্তব্যে জেনারেল আজিজ বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, অ্যাজমা, পেপটিক আলসারের মতো অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন।

আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত এসব রোগের ওষুধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে ও সবার জন্য সহজপ্রাপ্য হয় সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে ঐতিহাসিক উল্লেখ করে আজিজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন যে, এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ওষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ