বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েলি হামলায় সমর্থন করায় ইন্দোনেশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে শিশুসহ নিরপরাধ মানুষদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞকে সমর্থন করায় ইন্দোনেশিয়ায় মার্কিনবিরোধী বিশাল বিক্ষোভ  হয়েছে।

রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাস ও জাতিসংঘ কার্যালয়ের সামনে শুক্রবার শত শত মানুষ ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। খবর আরব নিউজের।

এসময় তারা ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েলবিরোধী প্লাকাড বহন করে ইসরায়েলকে নির্লজ্জভাবে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান এবং ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তদন্তের দাবি করেন।

জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা ওই ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে শরিক হতে থাকেন। পরে তারা মার্কিন দূতাবাস ও জাতিসংঘের কার্যালয়ের দিকে যান।

ইন্দোনেশিয়ান মুসলিম ওয়ার্কার্স মুভমেন্ট গ্রুপসহ বেশ কয়েকটি সংগঠন এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এ সময় পুলিশ লাউড স্পিকারে মিছিলকারীদের শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয় এবং মার্কিন দূতাবাস এবং জাতিসংঘ কার্যালয়ের সামনে ২ হাজার ৩০০ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

ইসরায়েলকে প্রতিবছর যুক্তরাষ্ট্র ৩ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সহায়তা দিয়ে আসছে। এসব অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা ও তাদের বাড়িঘর দখল করে অবৈধ ইহুদি ব্যয় করে ইসরায়েল।

ফিলিস্তিনের গাজায় আবাসিক এলাকায় বোমা মেরে শতাধিক ভবন ধবংস করার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

গত ১০ থেকে ২১ মে গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে ৬৬ শিশুসহ ২৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ