বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে জাকারিয়া হামায়েল (২৮) নামে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

দেশটির গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানায়, ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ মিছিলে শুক্রবার ইসরায়েলি সেনাদের বেপরোয়া গুলিবর্ষণে ওই তরুণ প্রাণ হারান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাবলুসের কাছে বেইতা গ্রামে বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে জাকারিয়া নিহত হন।

তারা আরও জানান, এ সময় আরও ১০ ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয়। ১৯৯৩ সালে অসলো চুক্তির অধীনে পশ্চিমতীর ও গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরায়েল স্বীকৃতি দিলেও অঞ্চলটি এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ