বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে পাঁচতলা ভবন ধসে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচতলা ভবন ধসের ঘটনায় সাত জন নিহত হয়েছেন। রাজ্যের থানে জেলার এ ভবনের কিছু অংশ ধসে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, থানে জেলার উলহাসনগর শহরের নেহরু চকে স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে পাঁচ তলা ভবনের সব তলার ড্রইংরুমের স্লাব একটির উপর আরেকটি ধসে পড়ে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

রাতেই ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। মধ্যরাতের পর আরো একটি মৃতদেহ উদ্ধারের কথা জানান তারা।

থানে পৌর কর্পোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান সন্তোষ কদম বলেন, ধ্বংসস্তুপ থেকে তিনজন নারী, তিনজন পুরুষ এবং এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্য সরকার নিহত প্রতিজনের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ