বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করতে ১১টি দেশের ভ্রমণার্থীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদ আরব।

আজ শনিবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ। রোববার থেকে এসব দেশের ভ্রমণার্থীদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়া হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থাটি।

কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এসব দেশের ভ্রমণার্থীরা সৌদি আরবে প্রবেশের পর তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই ১১টি দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান আছে বলে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ