বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চুক্তি মানছে না ইসরায়েল, নির্বিচারে গ্রেপ্তার করছে সাংবাদিক ও ফিলিস্তিনিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর

অধিকৃত জেরুসালেমে চলছে সাংবাদিক গ্রেপ্তার অভিযান৷ হামাস ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্বেও চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে হামাস৷ দখলদার ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় মসজিদে আকসায় কয়েকবার হামলাও করেছে অবৈধ বসতিস্থাপনকারিরা৷ আলকুদসের বিবৃতিমতে দখলদার বাহিনীর গুলিতে এ পর্যন্ত বেশ কয়েকজন ফিলিস্তিনি শহিদও হয়েছে৷

আজ (৩০ মে) রোববার আলজাজিরা জানায়, কয়েদি এবং কার্যনির্বাহ বিষয়ক কমিশনের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দখল কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে আক্রমণ ও গ্রেপ্তার অভিযান আরও তীব্র করেছে৷ বিশেষত দখলকৃত জেরুসালেমের শেখ জাররাহ পাড়ায় ব্যাপকহারে সাংবাদিকদের গ্রেপ্তার করছে৷

শায়েখ জাররাহ পাড়ায় বসতীস্থাপনকারিদের সুবিধার্থে সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের নিজ গৃহ থেকে চলে যাওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বিচারবিভাগ৷ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের এবং আল আকসার মুসল্লিদের বিরুদ্ধে নৃশংসতা শুরু হওয়া এবং এই নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ করার পর থেকে অনবরত সাংবাদিকদের গ্রেপ্তার করে চলেছে ইসরায়েল৷ যাতেকরে তারা সত্য প্রকাশ করা এবং দখলদারদের অপরাধ প্রকাশ করতে না পারে৷

এছাড়াও মিডিয়াকর্মীদের হেডকোয়ার্টার ও প্রতিষ্ঠানগুলিতে আক্রমণ এবং তাদের সরঞ্জামাদি বাজেয়াপ্ত করছে৷ এমনকি কারাগারে তাদের আইনজীবীদের সাথে এবং তাদের পরিবারের সাথে দেখা করা থেকে বাধা দিচ্ছে৷ এবং তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও আরোপ করছে৷

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, কারাগারে আটক সাংবাদিকদের সংখ্যা ১৮ জনে গিয়ে দাড়িয়েছে৷

কমিশনটি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে গণমাধ্যম ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে করা লঙ্ঘনগুলোকে নথিভুক্ত করতে তদন্ত কমিটি প্রেরণ এবং তাদের পেশাগত দায়িত্ব পালন করার সময় তাদের বিরুদ্ধে করা অপরাধের জন্য দখলদারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: আলজাজিরা ও আলকুদস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ