বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফ্লোরিডায় বন্দুক হামলায় নিহত ২, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জনেরও বেশি। স্থানীয় পুলিশের পরিচালক আলফ্রেডো র‌্যামিরেজ এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। এতে তিনি লিখেন, আমি একটি কাপুরুষোচিত বন্দুক হামলার ঘটনাস্থলে উপস্থি আছি। এখানে ২০ জনেরও বেশি জনকে গুলি করা হয়েছে, যাদের ২ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, একটি নিসান পাথফাইন্ডার গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। অন্তত তিন জন গাড়ি থেকে বেড়িয়ে গুলি করতে থাকে। এরপর তারা আবার গাড়িতে চড়ে পালিয়ে যায়।

কর্তৃপক্ষ এসে দুটো মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কমপক্ষে ২০ জনকে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ