সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলে ভারতের অস্ত্র সরবরাহ মানবতা ও মূল্যবোধের ওপর কলঙ্ক: মাহমুদ মাদানী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরের সাবরুল বাজারে প্রকাশ্যে শিহাব উদ্দিন বাবু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে তাকে হত্যা করা হয়।

নিহত বাবু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবরুল বাজার এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি সাবরুল বাজারের শহিদুল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী।

বাজারের ব্যবসায়ীরা জানান, শিহাব উদ্দিন বাবু সাবরুল বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার উদ্যোগ নেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। বাজারে লোকজন কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সাবরুল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি। হাটের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ