বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি। এরফলে এই তিন দেশ থেকে কেউ ইতালিতে প্রবেশ করতে পারবে না। তবে ইতালির নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে বলা হয়, কোভিডের ভারতীয় ধরণ মোকাবেলায় গত এপ্রিলের শেষে এসে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল রোববার পর্যন্ত। এরপর এদিনই আবারো এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই দফায় মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির স্বাস্থমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্র।

এর আগে গত বছরের জুলাইতে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে গত অক্টোবর মাসে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ