শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের

ভারতে করোনায় একদিনে আরও ৩৬১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসের একদিনে আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪১ জন।

ওয়ার্ল্ডওমিটারের রোববারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮।

এই সময়ে নতুন করে ১ লাখ ৭৪ হাজার ৪১ জনের দেহে করোনা সংক্রমণ হয়েছে। এখন পর্যন্ত সংক্রমণ সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে।

তবে গত কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে থাকলেও মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ