সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলে ভারতের অস্ত্র সরবরাহ মানবতা ও মূল্যবোধের ওপর কলঙ্ক: মাহমুদ মাদানী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা বাবরি মসজিদ ধ্বংস তদন্ত কমিশনের চেয়ারম্যানের মৃত্যু নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে অটোচালকের মৃত্যু, আহত সেনা সদস্য রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ

সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে বহুতল ২ ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে চার ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্পে দুইটি বহুতল ভবন হেলে পড়েছে। গতকাল শনিবার (২৯ মে) সকালে ভূমিকম্পের পর নগরীর পাঠানটুলা দর্জিবাড়ি মোহনা আবাসিক এলাকার বি ব্লকে এ ঘটনা ঘটে। ভূমিকম্পে দুইটি ৬ তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।

খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ভবন দুইটি পরিদর্শন করেন। এসময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ ভবন দুইটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।

পরে ভবন দুইটিতে বসবাসকারী লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন, ভবন দুইটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ