শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

করোনায় সাংবাদিক শহীদুজ্জামান খানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ফিনান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান খান (৭২) ইন্তেকাল করেছেন।

রোববার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৭ মে হাসপাতালে ভর্তি হন। তিনি কিডনি, ফুসফুস, ডায়াবেটিস জটিলতায় ভুগছিলেন। এছাড়া নিউমোনিয়ায়ও আক্রান্ত হন।

শহীদুজ্জামান খান ফিনান্সিয়াল এক্সপ্রেস এর শুরু থেকেই যুক্ত ছিলেন। দৈনিকটিতে কিছুদিন ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি ১৯৭০ সালে দি বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ডেইলি স্টারেও সাংবাদিকতা করেন। কাজ করেন ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ