বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বাংলাদেশি কওমি শিক্ষার্থী আবু তালেব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মুহাম্মদ আবু তালেব। আবু তালেব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার সাবেক শিক্ষার্থী।

রোবাবার কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানির উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠান হয়। সেখানে আবু তালেবের হাতে এ সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সমাবর্তন অনুষ্ঠানে আবু তালেব ছাড়াও দেশ-বিদেশের আরো ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়।

মুহাম্মদ আবু তালেব একজন কোরআনের হাফেজ। হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (অনার্স ১ম বর্ষ) পর্যন্ত দীর্ঘ ১০ বছর পড়াশোনা করেছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার সাবেক শিক্ষার্থী তিনি।

২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষা অর্জনে কাতার যান। ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকাহ ও উসুলে ফিকাহ বিভাগে অধ্যয়ন করছেন।

বিশ্ব দরবারে বাংলাদেশের মান উজ্জ্বল করা এই কৃতি শিক্ষার্থীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উত্তর মাদার্শা গ্রামে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ