মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৪২ তম বিসিএসের ভাইভা ৬ জুুন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই হাজার সহকারী সার্জন নিয়োগের জন্য ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ৬ জুন থেকে শুরু হবে। ২৩ মে থেকে এই ভাইভা শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি বিধি নিষেধের কারণে তা পিছিয়ে যায়।

আজ সোমবার (৩১শে মে) বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৯ মার্চ। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়েছিল ৩১ হাজারের বেশি। ভাইভা হবে ১০০ নম্বরের।

গত বছরের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ