শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

করোনা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি চায় ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা প্রতিরোধে প্রস্তুতি আরও জোরালো করতে একটি আন্তর্জাতিক চুক্তির জন্য এ বছরই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (৩১ মে) সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে মহামারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবেলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক মন্ত্রিপরিষদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদের সম্মেলন চলছে। সোমবার সম্মেলনের শেষ দিন ছিল।

এদিন স্বাস্থ্যমন্ত্রীরা নতুন নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ এবং ডব্লিউএইচও উভয়ের সক্ষমতা বাড়াতে স্বাধীন গবেষকদের দিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন।

টেড্রোস আধানম বলেন, আমার বিশ্বাস এই একটি সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সবচেয়ে বেশি সহায়ক হবে। সেই সুপারিশ হলো— মহামারি প্রতিরোধের প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি আন্তর্জাতিক চুক্তি।

ডব্লিউএইচও প্রধান বলেন, এটা এমন একটি পরিকল্পনা যেটা নিয়ে সামনে অগ্রসর হওয়ার সময় এসেছে।

আন্তর্জাতিক মহামারি চুক্তির বিষয়ে আলোচনা শুরু করার প্রয়োজন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৯ নভেম্বর ডব্লিউএইচওর ১৯৪ সদস্য দেশের মন্ত্রীরা বৈঠকে বসবেন বলেও এদিন সিদ্ধান্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ