বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনি পতাকাসহ সাইকেল চালানোর কারণে গাড়ি চাপা দিলো ইসরায়েলি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও থামেনি ইসরায়েলি সেনাদের বর্বরতা। সম্প্রতি বাই সাইকেলে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে রাখার অপরাধে এক ফিলিস্তিনি শিশুকে গাড়ি চাপা দিয়েছে ইসরায়েলি পুলিশ।

গতকাল (৩০ মে) রবিবার সন্ধ্যায় দখলদার ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ানের রাসুল আমুদ পাড়ায় পতাকা উত্তোলন করে সাইকেল চালানোর অজুহাতে জাওয়াদ আব্বাসিকে (১৫) গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এতে প্রচণ্ড আহত হয় শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানায় যে, শিশুটি পতাকা উত্তোলন করে সাইকেল চালানোবস্থায় তিনজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা তাদের গাড়ি নিয়ে শিশুটিকে তাড়া করে। যখন সে রাসুল-আমুদ পাড়ার নিকটে সাইকেল নিয়ে পৌঁছে, তখন তারা গাড়ি দিয়ে সাইকেলে ধাক্কা দেয়। এতে শিশুটির দু’পায়ে প্রচন্ড আকারে আঘাত লেগে জখমি হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ইসরায়েলি পুলিশ শিশু আব্বাসিকে চিকিৎসার জন্য নেওয়ার আগে কিছু সময়ের জন্য আটক করে রাখে। শিশুটি ঘাড় এবং পিঠেও প্রচণ্ড আঘাত পায়। এরপর হসপিটালের ইমারজেন্সী বিভাগে তাকে ভর্তি করা হয়। একই এলকায় গত ১৮ মে দখলদার ইসরায়েলি বাহিনী এক যুবতীকে গুলি করেছিলো।

মেয়েটি ঘরে থাকাবস্থায় দখলদাররা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ফলে মেয়েটির মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে যায়।সূত্র: ফিলিস্তিন টুডে এবং এ্যারাব ৪৮ ডট কম

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ