সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ফাহাদ (২০) প্রতিবন্ধী একজনের মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বহেরাচালা এলাকার আফির উদ্দিন এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ পৌর এলাকার বহেরারচালার মৃত সিরাজুল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানায়,আফির উদ্দিনের বাড়িতে অটোরিকশা বৈদ্যুতিক চার্জে ছিল। চার্জে দেওয়া অটোরিকশাটি খুলতে গেলে তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছেন,নিহতের পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপরে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ