শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের

এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।

এক বিবৃতিতে, ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ দেয়ার সুপারিশ করেছে সংস্থাটির স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল। প্রথম ডোজ নেওয়ার দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বলেও জানান তারা।

সিনোভ্যাকের এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায়ও আসবে বলে জানা গেছে। বিভিন্ন দেশে এই টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ৫১ শতাংশ থেকে ৮৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়ে বিশেষজ্ঞরা।

এর আগে, গেল ৭ মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ডব্লিউএইচও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ