মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চুল পড়া কমাবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের চুল সাধারণত ১ হাজার ১শত ১০ দিন বাঁচে। তারপর মারা যায়। আমাদের মাথায় গড়ে ১ লক্ষ চুল আছে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ চুল গজায় এবং ১০০ থেকে ১৫০ চুল পড়ে যায়। এটা নরমাল। এর চেয়ে বেশি চুল পড়া অস্বাভাবিক। অস্বাভাবিক মাত্রায় চুল পড়াকেই মূলত চুল পড়া বলে।

চুল পড়া রোধে চাই বিশেষ যত্ন। পাশাপাশি ডায়েটের দিকেও দিতে হবে নজর। দৈনিক খাদ্যতালিকায় কয়েকটি খাবার রাখুন। চুল পড়ার সমস্যা থেকে সহজেই মিলবে মুক্তি।

আমন্ড: বাদামে প্রচুর পরিমাণে বায়োটিন নামক একটি যৌগ উপস্থিত রয়েছে। এটি চুলের ঘনত্ব যেমন বাড়ায় তেমন চুল পড়া কমাতেও সাহায্য করে। প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি আট থেকে দশটা আমন্ড বা কাঠবাদাম খেতে পারেন।

স্ট্রবেরি: যদিও শীতকালের ফল তবে সারা বছরই আপনি এটি এখন পেতে পারেন। এতে এমন কিছু সিলিকা রয়েছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে। স্ট্রবেরি নিয়মিতভাবে খেতে পারলে আপনার চুলের বৃদ্ধি যেমন হবে তেমন চুল পড়া কমবে। এছাড়াও এই ফলে এলাজিক এসিড রয়েছে যা চুল ঝরে পড়া অনেকটাই আটকায়।

ডিম: প্রচুর পরিমাণে ভিটামিন বি৭ রয়েছে। তাই চুল ঝরে পড়া নিয়মিতভাবে হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ থেকেই আপনার পাতে একটি করে ডিম রাখুন। তাছাড়া এতে প্রচুর প্রোটিন রয়েছে এর ফলে চুল স্বাস্থ্যোজ্জ্বল করে এবং চুলের ঘনত্ব বাড়ায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ