সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ

ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতন ও গণধর্ষণ: আরও ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে পাচার হয়ে গণধর্ষণের শিকার এক তরুণীর মামলার পর নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ থেকে বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশের ক্ষুদেবার্তায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশের বার্তায় বলা হয়, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিনমাস নির্যাতনের ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়।  এই তিন জনের একজন ১ হাজার নারী পাচার করেছে।

ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি বাংলাদেশের এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়।  শারীরিক নির্যাতনের সময় ২২ বছরের ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণও করা হয় বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়।

ওই ঘটনায় ভারতের বেঙ্গালুরু পুলিশ ছয় জনকে গ্রেফতার করে।  এদের মধ্যে টিকটক হৃদয় বাবুসহ দুজন পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মানবপাচারের এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে মঙ্গলবার ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর ও বেনাপোল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ