বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অবশেষে নেতানিয়াহু যুগের ‘অবসান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের মধ্যে টানা তিন দফা নির্বাচনের পরও সরকার গঠনের মত আসন পায়নি বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি। ফলে সরকার গঠনে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠনেরও চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। বিরোধী দলগুলোকে কাছে টানতে গত ১০ মে থেকে গাজায় হামলা করে বসেন নেতানিয়াহু। কিন্তু পুরনো এই কৌশল এবার কাজে দেয়নি।

এরইমধ্যে নেতানিয়াহুকে এড়িয়ে ইসরায়েলে নতুন জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে বিরোধী দলগুলো। স্থানীয় সময় বুধবার (২ জুন) দেশটির প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে ঐক্যমত্যের খবর জানান। এর মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান হতে চলেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপন্থী দল ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদ বুধবার এক বিবৃতি জোট সরকারে গঠনে ঐক্যমত্যের কথা জানিয়েছেন। ঐক্যমত্য অনুযায়ী, প্রথম দুই বছর কট্টর ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত এবং পরবর্তী দুই বছর লাপিদ প্রধানমন্ত্রী হবেন।

অবশ্য এর আগে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সেটি প্রমাণে ব্যর্থ হলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিতে  ২০০৯ সাল হতে বেনিয়ামিন নেতানিয়াহু একটানা ক্ষমতায় আছেন। এর আগে ১৯৯০ এর দশকেও তিনি তিন বছর প্রধানমন্ত্রী ছিলেন। ৭১ বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।

প্রসঙ্গত, ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য ৬১টি আসনের প্রয়োজন হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ