বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরও দুই মামলায় মাওলানা ইনামুল হাসান ফারুকীকে শোন অ্যারেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার অভিযোগ এনে আরও দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গত ২১ মে রাতে র‌্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে মাওলানা ইনামুলকে গ্রেফতার করে। তিনি আল্লামা বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদকও ছিলেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সদর ভূমি কার্যালয়ে সহিংসতার মামলায় মাওলানা ইনামুল হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

অন্যদিকে গত মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালত হাটহাজারীতে হেফাজতের সহিংসতার অভিযোগ এনে করা দুই মামলায় সংগঠনটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ