সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) গুরুত্বর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মুহা.আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিলো।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল যোগে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রা পথে পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

‘পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক-মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে যান।’

কোম্পানীগঞ্জ থানার (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ