রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

এই বাজেট গতানুগতিক, গণমুখী নয়: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংসদে যে বাজেট ঘোষণা করা হয়েছে তা গতানুগতিক। এই বাজেট গণমুখী নয়। করোনা মহামারীর কারণে অনেক মানুষ বিপর্যস্ত অবস্থায় আছে। তাদের জন্য বাজেটে কিছু রাখা হয়নি। এতে সচেতন ও দেশপ্রেমিক জনগণ আশাহত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ শুক্রবার (৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তের এই দুইনেতা এসব কথা বলেন।

নেতৃদ্বয় আরো বলেন, এই বাজেটে শিক্ষাখাতে চরম উদাসীনতার প্রদর্শন করা হয়েছে। শিক্ষক ও কর্মচারীদের গুরুত্ব দেওয়া হয়েছে এবং সাধারন শিক্ষার্থীদেরকে অবহেলা করা হয়েছে। করোনা মহামারীতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ১৫% ভ্যাট নির্ধারণ করা উচ্চশিক্ষাকে কঠিন করারই নামান্তর। যেসব শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় না তারাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকে।

নেতৃদ্বয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আরোপিত ১৫% ভ্যাট এর সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ