রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খালেদা জিয়া সুস্থ, তবে ঝুঁকিতে রয়েছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসে এখন আর পানি জমে নেই। তবে তার হার্ট এবং কিডনিতে কিছু সমস্যা রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

শুক্রবার (৪ জুন) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, করোনা পরবর্তী খালেদা জিয়ার শরীরে কতগুলো প্রতিক্রিয়া হয়েছিল। প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেটা বিপজ্জনক ছিল, তা হলো তার রক্তে কিছুটা ইনফেকশন হয়েছিল। আল্লাহর রহমতে এবং ডাক্তারদের অত্যন্ত বিচক্ষণতায় ও তাদের আন্তরিকতায় সেই ইনফেকশনটা দূর হয়েছে। যেহেতু ওইখানে (সিসিইউ) সংক্রমণের আশঙ্কা বেশি, আবারও হতে পারে, সে কারণে চিকিৎসকরা তাকে বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, তিনি একেবারেই যে সুস্থ হয়ে গেছেন তা নয় । বলা যেতে পারে, এখনও একটা সমস্যার অবস্থার মধ্যে আছেন, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ