রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

প্রান্তিক কৃষকের কাছে প্রণোদনার সুফল পৌঁছে দিতে হবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের যুগোপযোগী পরিকল্পনার কারণেই কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক কৃষকের কাছে প্রণোদনার সুফল পৌঁছে দিতে হবে।

শুক্রবার (৪ জুন) ময়মনসিংহের খাগডহরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে এবছর পর্যাপ্ত ফসল উৎপাদন হয়েছে। কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে তিনি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, দেশে খাদ্যশস্য মজুদ এই মুহূর্তে প্রায় দশ লাখ মেট্রিক টন। মজুদের পরিমাণ বাড়াতে মন্ত্রী চলমান সংগ্রহ অভিযান জোরদার করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশনা দেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। অসাধু চক্র খাদ্যশস্য মজুদের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ