রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ শনিবার। শুক্রবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের জন্য তেজগাঁও রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন হওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দুঃখ প্রকাশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ