বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মালিবাগে বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মালিবাগে বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রথমে এক শিশু বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে গিয়ে মারা যায় অপর দুজন।

শনিবার দুপুর ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পিছনে সোনা মিয়ার গলির মাজেদা বেগমের টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশুর নাম- সাবিনা আক্তার পাখি (১০) ও ঝুমা (১২)। অপর ব্যক্তির নাম আবুল (৬৫)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মারা যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত পাখির মা কুলসুম বেগম গণমাধ্যমকে বলেছেন, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার চড় মানিকপুর গ্রামে। বর্তমানে সোনা মিয়ার গলির ওই বাড়িটিতে এক ছেলে, এক মেয়ে ও স্বামী রিকশাচালক মহসিন আলিকে নিয়ে ভাড়া থাকেন। স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত পাখি।

তিনি জানান, দুপুরে বৃষ্টির সময় পাখি পাশের বাসার ভাড়াটিয়া ঝুমার সাথে বাসার সামনে খেলছিল। এ সময় ঘরের লোহার দরজায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে সে। এটি দেখে ঝুমা পাখিকে ধরতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে বাড়ির দারোয়ান তাদের দুজনকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শরিফুল ইসলাম জানান, বৃষ্টির সময় বাসার সামনের বিদ্যুতের খুঁটির উপর বজ্রপাত হয়। এতে তাদের টিনসেড বাসাটি বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজন অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেলে পাখিকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুইজনকে মালিবাগ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

ঝুমা সিলেট জেলার জাবেদ আলীর মেয়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ