মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার বাগদাদের মার্কিন ‘কূটনৈতিক কেন্দ্রে রকেট হামলা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হলেও কেউ হামলার দায় স্বীকার করেনি। এর আগেও অনেকবার বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে।

ইরাকে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মারত্তো টুইটার পোস্টে জানিয়েছেন, গতকাল শনিবার দিবাগত রাতে বাগদাদে অবস্থিত ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টার হামলার শিকার হয়। এ ধরনের হামলায় ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রতিবেদনে পার্সটুডে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর ওই মুখপাত্র আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি রকেট ছোড়া হয়, যার লক্ষ্য ছিল কূটনৈতিক কেন্দ্র। কূটনৈতিক কেন্দ্রের কাছেই রকেটটি পড়ে। তবে এতে হত্যাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান কর্নেল ওয়েনে মারত্তো।

২০০৩ সালে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম সরকারের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে অভিযোগ তুলে দেশটিতে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও ব্রিটেন। তখন থেকেই ইরাকে রয়েছে মার্কিন সেনা। তবে ২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী আইএস দমনের নামে বাড়ানো হয় মার্কিন সেনা। সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে মার্কিন বিরোধী মনোভাব চরম আকার ধারণ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ