রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জলবায়ু প্রশমনে দেশের উপকূলে বেড়িবাঁধ দরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জনগণকে জলবায়ু অভিবাসী হওয়ার হাত থেকে বাঁচাতে ‘জলবায়ু প্রশমনের’ অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে পুনর্বিকীরণযোগ্য জ্বালানি সুবিধা সম্বলিত বাঁধ নির্মাণ করা দরকার বাংলাদেশের।

তিনি বলেন, আমাদের জনগণকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও নদীর ভাঙন থেকে ডুবে যাওয়া এবং জলবায়ু অভিবাসী হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে উঁচু প্রশস্ত বাঁধ তৈরি করতে হবে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আর্থ সোসাইটি নামে স্থানীয় একটি বেসরকারি সংস্থা আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্লাইমেট ক্যাম্প-২০২১‘ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, এই বাঁধগুলোর চারপাশে ম্যানগ্রোভের বনাঞ্চল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় উভয় ধাক্কা সামলানোর ক্ষেত্র হিসেবে এবং কার্বন সংকুচিত করতে কাজ করবে।

তিনি বলেন, আমরা বেড়িবাঁধের জায়গাটি নিকটবর্তী গ্রিড অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে ও জাতীয় গ্রিডে সরবরাহের জন্য সৌর প্যানেল এবং বায়ু টারবাইন স্থাপনের জন্য ব্যবহার করতে পারি।

এছাড়াও তিনি বলেন, উপকূলীয় বেড়িবাঁধে একটি মনোরম নান্দনিক সড়ক হবে, যা পর্যটনের জন্য ওখানে কর্মসংস্থান সৃষ্টি করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ