বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭


বিশ্ব পরিবেশ দিবসে ময়মনসিংহে ইশা ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>

‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্বব্যাপী পালিত হচ্ছে পরিবেশ দিবস। সেই উপলক্ষে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের বিভিন্ন জায়গা এবং ক্যাম্পাস সমূহে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখা।

শনিবার (৫ জুন) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ও ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইশা ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম জুয়েল।

এতে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির শূরা'র সদস্য শাহ মুহাম্মদ মনোয়ার হুসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম জুয়েল, জেলা শাখার সদস্য মাহদী ইবনে আমান, মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক রিজওয়ান বিন জামান এবং মহানগর শাখার অর্থ সম্পাদক এনায়েত বিন নাসির প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ