মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ফের স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১১ জুন অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা ফের স্থগিত ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

রোববার (৬ জুন) অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিবের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির বর্তমান বাস্তবতায় বিডিএস ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইল এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এবারের ডেন্টাল পরীক্ষায় ৫৪৫টি আসনের বিপরীতে ৫৩ হাজারেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ