রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধনে পুলিশি বাঁধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের শান্তিপূর্ণ মানববন্ধনে বাঁধা প্রদান করে পুলিশ।

সোমবার (৭ জুন) রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান শিক্ষার্থীদের যৌক্তিক দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধনে প্রশাসনের বাঁধার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, দেড় বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার দেশকে একটি মেধাশূন্য জাতিতে পরিণত করার পায়তারা করছে। রাষ্ট্রের সকল কার্যক্রম চালু রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ জাতির জন্য অশনিসংকেত। দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইন গেমস, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরছে। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। নন এমপিও ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা চাকরি হাড়িয়ে অর্থের অভাবে অসহায় জীবন-যাপন করছে।

‘এতকিছুর পরও সরকারের কানে কোনভাবেই পানি যাচ্ছে না। অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন কর্মসূচি থেকে। এবং আগামী ১০ জুন প্রত্যেক থানায় থানায় কেন্দ্র নির্ধারিত কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন ঘোষণা করা হয়।’

ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াসের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম জসীম খাঁ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মাঈনুল ইসলাম,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ইমরান, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সালাউদ্দিন সজিব,অর্থ ও কল্যান সম্পাদক এইচ এম ইকবাল মাহমুদ,বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ফাহাদ আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ