রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৬৪ জনের মৃত্যু, আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধ প্রদেশে গত সোমবারে ট্রেন দুর্ঘটনায় ৬৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের তালিকা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার হতাহতদের দু’টি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে একটিতে ১২ জনকে অজ্ঞাত বলা হয়েছে, যাদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাত্র একমাসের শিশু থেকে ৮১ বছরের বৃদ্ধাও রয়েছেন।

সিন্ধের ঘোটকি জেলার ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ মঙ্গলবার বলেছেন, আরও অনেক মানুষ মারা যেতে পারেন বলে তারা আশঙ্কা করছেন।

সোমবার এ দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ।

জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোরে মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে সেটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস লাইনচ্যুত ট্রেনটিকে আঘাত করে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।

তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো কাটতে ভারী যন্ত্রপাতি পৌঁছায় দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর। ভেতরে কেউ আটকা রয়েছেন কিনা তা দেখতে সাবধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ভেতর থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

দুর্ঘটনার সময় দুই ট্রেনে এক হাজারের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণ কী তা এখনো নিশ্চিত নয়।

উদ্ধারকাজে সাহায্যের জন্য ঘটনাস্থলে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য, প্রকৌশলী ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ