শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতিটি বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগুন নেভানোর কাজে পানির প্রাপ্যতা সহজ করতে রাজধানীর বস্তিগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিশেষ পানিকল) স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ জুন) রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটিতে বস্তির সংখ্যা বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই এসব বস্তির খোঁজ-খবর নেন। কিন্তু অগ্নিদুর্ঘটনা আমাদের ব্যথিত করে। তাই ডিএনসিসির আসন্ন বাজেটে প্রতিটি বস্তিতে পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট স্থাপন করতে অর্থ বরাদ্দ রাখা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছি।

তিনি আরও বলেন, ফায়ার হাইড্রেন্ট বসানোর পর বস্তির বাসিন্দাদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে আগুন লাগলে তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। এতে ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকতে হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ