রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইয়েমেনে ইসরায়েলি মোসাদের গুপ্তচর গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের ফার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে গ্রেফতার গুপ্তচরের বিস্তারিত তথ্য জানানো হবে।

মঙ্গলবার হুথি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ওই গুপ্তচর ইয়েমেনে কী কী কার্যক্রম চালাতো সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ইসরায়েলের জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ‘ইয়েমেনে মোসাদের গুপ্তচর’ শিরোনামে ওই তথ্য প্রকাশ করবে হুথি আন্দোলন। এই গোপন তথ্যে ইসরায়েল কিভাবে ইয়েমেনে আক্রমণ চালাতো সেটা প্রকাশ করা হবে।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুথি আন্দোলন সামরিকভাবে এই প্রথম মোসাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে যাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ