রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

উত্তরপ্রদেশে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কানপুরে যাত্রীবাহী মিনিবাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

আহতদের প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল লালা রাজপথ রাই হাসপাতালে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কানপুরের আইজি মোহিত আগরওয়াল বলেন, ‘সাচেন্দির কাছে কিসাননগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দুটি গাড়িই উল্টে যায়।

বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল এবং টেম্পোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা।

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতের পরিবার পিছু দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ