রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

করোনাভাইরাসে বাহরাইনে ৭০ বাংলাদেশি কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়ে বাহরাইনে এ পর্যন্ত ৭০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে গত মে মাসেই ৩২ জনের মৃত্যু হয়েছে।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মানামার বাংলাদেশ দূতাবাস।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় এ পর্যন্ত ৭০ জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মে মাসে ৩২ জন মারা গেছেন।

মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনায় আক্রান্ত হচ্ছের। করোনায় মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে।

এই অবস্থায় বাহরাইন সরকাররের নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

এছাড়া বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিচ্ছে দেশটির সরকার। বাংলাদেশি কর্মীদেরকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ