মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিয়ানমারের পূর্বাঞ্চলে সংঘর্ষে গৃহহীন প্রায় ১ লাখ মানুষ: জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী বিভিন্ন গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার জাতিসঙ্ঘ একথা জানায়।

গত ফেব্রুয়ারি মাসে সামরিক জেনারেলদের হাতে অং সান সুচির সরকারের পতনের পর থেকে মিয়ানমারে বিশৃঙ্খলা লেগেই রয়েছে এবং দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতি করার জন্য সুচির সরকারকে অভিযুক্ত করা হয়।

দেশটির বিভিন্ন কমিউনিটির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, বিশেষকরে শহরতলিগুলোতে পুলিশের হাতে অনেক মানুষ প্রাণ হারায়। এসব এলাকায় স্থানীয় কিছু মানুষ ‘প্রতিরক্ষা বাহিনী’ গড়ে তুলেছে।

মঙ্গলবার জাতিসঙ্ঘের মিয়ানমার দফতর জানায়, দেশটির বেসামরিক বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক বাছবিচারহীন হামলা ও ব্যাপক সংঘর্ষে প্রায় এক লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তবর্তী কায়াহ রাজ্যে এ দমনপীড়ন চালানো হয়।

তারা আরও জানায়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এসব এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্য সেবা প্রয়োজন। এছাড়া নিরাপত্তা বাহিনী এসব এলাকায় চলাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করায় অতি প্রয়োজনীয় সাহায্য সরবরাহ বিলম্বিত হচ্ছে।

কায়াহ রাজ্যের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন গ্রামে মোতায়েন করে রাখা কামান ব্যবহার করে গোলা বর্ষণ করার জন্য সামরিক বাহিনীকে দায়ী করে। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ