রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামি আপিল বিভাগে খালাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর বদলগাছিতে প্রায় ২৭বছর আগের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। এর মধ্যে মামলার মূল আসামি নুরুল ইসলাম মারা গেছেন। রায়ের পূর্নাঙ্গ কপি প্রকাশের পর খালাস দেয়ার কারণ জানা যাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৫ সালের ১০ই জুলাই নওগাঁর আদালত মূল আসামি নুরুল ইসলামের মৃত্যুদণ্ড ও অন্য ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২০ সালের ২৮শে নভেম্বর হাইকোর্ট নুরুল ইসলামের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

বাকি ১৮ জনের সাজাও বহাল রাখে হাইকোর্ট। ১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় ১৯ জনের নামে মামলা করে পরিবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ