রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

উপ-নির্বাচন: নৌকা প্রতীকে লড়তে চান ৯৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-১৪, সি‌লেট-৩ ও কু‌মিল্লা-৫ এই ৩‌ সংসদীয় আস‌নের উপনির্বাচ‌নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চান ৯৪ জন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) মনোনয়ন নেয়ার শেষ দিন ছিল। এর আগে গত ৪ জুন থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ আসনে গত এক সপ্তাহে ৯৪ জন দলটির মনোনয়ন ফরম তুলেছেন। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন এবং সিলেট-৩ আসনে ২৫ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।

উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এর মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ